Friday , 7 April 2023 | [bangla_date]

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান শিক্ষক প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল নিয়ে মতবিনিময়

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এবারের এসএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহনে যেন মেধাযুক্ত ফলাফল আনতে পারে সেজন্য প্রধান শিক্ষক প্রস্তুতিমুলক পরীক্ষার খাতা শিক্ষার্থীদের বাসায় বাসয় গিয়ে তাদের লেখা ভুল-ভ্রান্তি তুলে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন।
৬ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে সেজন্য তার স্কুলে ৪৫জন পরীক্ষার্থীকে টেষ্টে এলাও পরীক্ষা বাদেও আভ্যন্তরিন ভাবে স্কুলে পরীক্ষামূলক পরীক্ষা গ্রহন করেন এবং সেই শিক্ষার্থীর সবকয়টি সাবজেক্টের খাতা দেখেন এবং খাতা ও মার্কশিট নিয়ে শিক্ষার্থীদের বাসায় বাসয় গিয়ে তাদের সফলতা, ব্যর্থতা ও দুর্বলতা নিয়ে তাদের সাথে মত বিনিময় করেন। এতে শিক্ষার্থীরা বুঝতে পারে এবারের এসএসসি পরীক্ষায় তাদের অবস্থান কোন পর্যায়ে রয়েছে এসময়ের মধ্যে তারা যেন তাদের দূর্বলতা ও ব্যর্থতা সংশোধন করে নতুন উদ্যোগে পরীক্ষায় অংশ নিতে পারে। প্রধান শিক্ষক নেজামুল ইসলামের এই নতুন শিক্ষা কৌশল অনেক শিক্ষাবীদরা স্বাগত জানিয়ে বলেছেন এই কৌশল প্রতিটি স্কুলে এসএসসি’র শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য করা উচিত। উল্লেখ্য, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজামুল ইসলাম থাকাকালীন সেই সময় শিক্ষার্থীদের নতুন নতুন কার্যক্রম চালিয়ে স্কুলটির শিক্ষার্থীদের শিক্ষা প্রসারে যথেষ্ট ভ‚মিকা রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের ঐতিহ্যবাহী বাংলা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে নতুন নতুন কার্যক্রম ও কৌশল প্রয়োগ করছেন। এতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আটক – ৬ জন

হরিপুরে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনাস্থল থেকে মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার

জীবনের নিরাপত্তাসহ সম্পদ রক্ষায় প্রশাসনের সাহায্য চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অর্থ বিতরণ

সোনালী এজেন্ট ব্যাংকিং গোলাপগঞ্জ বাজার, আউটলেট এর শুভ উদ্বোধন

বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতী দলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন