Friday , 28 April 2023 | [bangla_date]

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। যে কোন পরিস্থিতিতে তিনি ও তার দল সব ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে পিছপা হয় না। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, দুর্ঘটনা বলে আসেনা। তবে একটু সচেতনতায় অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আমি আপনাদের পাশে আছি। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন ও থাকবে।
শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. মো. আনিসুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, গত ২৭এপ্রিল রাতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মানুষের কোন ক্ষতি হয়নি তবে সেখানকার ৯টি বাড়ী পুড়ে ভষ্মিভুত হয় এবং প্রত্যেক বাড়ীর সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলামের স্ত্রীর মৃত্যু !

রাণীশংকৈলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে মানুষের অবাধ বিচরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিমের জন্য ওয়াজ মাহফিলে দোয়া চাইলেন ইসহাক চৌধুরী

দিনাজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম

আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন — মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পীরগঞ্জে অবৈধ ভাবে গুড় তৈরীর চুলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

পীরগঞ্জে অবৈধ ভাবে গুড় তৈরীর চুলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

হরিপুরে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা ——হুইপ ইকবালুর রহিম