Thursday , 20 April 2023 | [bangla_date]

গরম হয়-তবে রাজপথ নয়, বিএনপি’র চিল্লানীতে টেলিভিশনের পর্দা গরম হয়—নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে এদেশ স্মাট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। আগে মানুষ ক্ষুধায় কাতর হয়ে খাদ্যের জন্য হাহাকার করতো। চিকিৎসা অভাবে মানুষ ধুকে ধুকে মারা যেত। বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা ছিলোনা। অনেক মানুষ যেখানে সেখানে রাত্রী যাপন করতো। কৃষকরা সার ও জ্বালানীর জন্য ইউএনও অফিস, ডিসি অফিস ঘেরাও করতো। বিদুৎ পাইতো না স্মারক লিপি দিত। ছাত্ররা বই খাতা কলমের দাম কমাতে হবে বলে অন্দোলন করতো। কোন কিছু হলেই মিছিল মিটিং করে মানুষ সরকারের বরাবরে স্মারক লিপি দিত। এখন সেসব আন্দোলন সংগ্রাম আর চোখে পড়েনা। তার কারণ একটাই। এদেশের মানুষ ভালো আছে এবং শান্তিতে আছে। রমজানে সারাদেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল দেয়া হয়েছে। অনেক জায়গায় চাল নেয়ার মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আর বিএনপি বলছে তারা নাকি ভ‚খা আন্দোলনের নেতৃত্ব দিবে। তারা বলছে সরকারের পতন ঘটাতে রাজপথে নেমে রাজপথ গরম করবে। গরম হয় তবে রাজপথ নয়, বিএনপি’র চিল্লানীতে টেলিভিশনের পর্দা গরম হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ঘর উদ্ধোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু ও যুবলীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এর আগে প্রধান অথিতি উপজেলা টেনিস কোরের শুভ উদ্ধোধন এবং পরে তিনি ঐছিক তহবিল হতে ১১১ জনের মাঝে অনুদানের ৪ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করেন ও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে চত্বরে নেতা কর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা হিসাবে শাড়ী-লুঙ্গী-পাঞ্জাবী বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো তেঁতুলিয়ার টিউলিপ বাগান

পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা

পঞ্চগড় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

পীরগঞ্জে পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের শিকার ঃ ধর্ষক আটক

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক  উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

পীরগঞ্জে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচন পাঁচটি পদে প্রতিদন্দিতা করছে ১৪জন

বীরগঞ্জে ‘গোধুলী বৃদ্ধাশুপস’ বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

হরিপুরে উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হতে চান অধ্যক্ষ মুকুল

দিনাজপুরে ফিস্টুলা রোগীর জটিলতা সম্পর্কে সচেতনতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়