Sunday , 2 April 2023 | [bangla_date]

চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার।
শনিবার (১ এপ্রিল ২০২৩) রাতে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন এবং কমপ্লেক্স পরিদর্শনকালে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি চিকিৎসাসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ড স্থানান্তর

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-২

পঞ্চগড়ে কবি নজরুল ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করলো ছাত্রলীগ

পঞ্চগড়ে কবি নজরুল ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করলো ছাত্রলীগ

ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রতাশ্যা কৃষকের

ঠাকুরগাঁওয়ের সবুজ সভাপতি টাঙ্গাইলের রুমী সম্পাদক বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচন

অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

হাবিপ্রবিতে কর্মশালার সমাপনীতে আইসিটি বিভাগের সিনিয়র সচিব স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হাবিপ্রবি হবে পাওনিয়ার

আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উেেদ্বাধন

দোকানের মহাজন কী সাকিব?

পঞ্চগড়ে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি