Wednesday , 26 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিধবাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী হাট এলাকায় ২৯ বছর বয়সী এক বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। গত ১৬ এপ্রিল ঐ নারী বাদী হয়ে ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০৮/২৩ নাম্বার মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৯ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়িহাট ভূমি অফিসের সামনে মারামারির ঘটনায় ঐ নারীর স্বামী গুরুতর আহত হন। এ সময় তিনিও আহত হয়ে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী মৃত্যুবরণ করেন। পরক্ষনেই এ ঘটনায় তার ভাসুর ঐ গ্রামের মৃত সামসুল আলম (কসিরত) এর ছেলে মো: সাঈদ আলম (৩৫) কয়েকজনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় জি,আর-১৩১/২২ নাম্বার হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মো: সাঈদ আলম হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থের বিনিময়ে প্রকৃত দোষীদের আসামীর শ্রেণীভুক্ত না করে ঐ এজাহার দায়ের করেছেন বলে ঐ নারী তার মামলায় উল্লেখ করেন। মামলায় আরও উল্লেখ করা হয় মো: সাঈদ আলম ও তার সহযোগী মো: জাহাঙ্গীর আলম (মামুন) ৪০) ঐ নারীর স্বামীর হত্যাকান্ডে জড়িত আসামীদের সাথে আপোষ মিমাংসার চেষ্টা করে ঐ নারীর স্বামীর সমিতির প্রায় ১২ লাখ টাকা আত্মসাত করেছেন। ঐ টাকা সাঈদের কাছে চাইতে গেলে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে বিয়ের প্রলোভন দেখালে ঐ নারী রাজি হয় না। এ অবস্থায় গত ১২ এপ্রিল রাতে সাঈদ ও তার সহযোগী মো: জাহাঙ্গীর আলম (মামুন) ঐ নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৫লাখ মেট্রিক টন পাথর মজুত. বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে

কচুর ভালো ফলনে খুশি চাষিরা

দিনাজপুরে ইট ভাটা মালিকদের বিরুদ্ধে সরকারি করারোপ-এর প্রতিবাদে মতবিনিময় সভা

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মানববন্ধন

বীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন মোস্তফা কামাল সভাপতি ও আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত

বীরগঞ্জে অবৈধ বালু’র ঘাটে ভেকুর আঘাতে প্রাণ গেল শিশুর

সভাপতি শামশুদ্দীন – সম্পাদক শাহজাহান রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন

দিনাজপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২ লক্ষ টাকা জরিমানা

রাণীশংকৈলের দবিরুল ইসলামের ইন্তেকাল