Saturday , 8 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল শনিবার ঠাকুরগাঁও জেলা আ’লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ’লীগ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার আয়োজনে সমাবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপডিত ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
শান্তি সমাবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের বিভিন্ন কমিটির সদস্য, ঠাকুরগাঁও জেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন। বক্তারা বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের সফর জনসভাস্থল পরিদর্শনে ডা. জাহিদ, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

পার্বতীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিমের বাড়ীতে বর্বরচিত হামলা

সুচিকিৎসা পেলে বাঁচাতে পারে দিনাজপুরের পঙ্গু ইউনুস আলী’র জীবন

জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ

বোচাগঞ্জে ইএসডিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হৃদয় থেকে রবীন্দ্র-নজরুলকে হারিয়ে ফেললে স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি