Wednesday , 26 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গঙ্গা দেবীর মন্দিরের চড়ক পূজা

ঠাকুরগাঁওয়ে গঙ্গা দেবীর মন্দিরের চড়ক পূজায় লোহার বড়শি পিঠে লাগিয়ে শূন্যে ঘুরেছে মানুষ !
মোঃ মজিবর রহমান শেখ,
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। আর সে পূজায় লোহার বড়শি পিঠে লাগিয়ে শূন্যে ঘুরেছে মানুষ। শনিবার (২২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের টাংগন নদীর পশ্চিম তীরে এই পূজার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ ঘোষ, ঠাকুরগাঁও পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা ঘোষ , সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে এই গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা করে আসছি। পূজার অনুষ্ঠানটি বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়। প্রতিবছরই গঙ্গা দেবীর মন্দিরে চরক ঘোরানো হয়।এই মন্দিরে শুধু ঠাকুরগাঁও জেলা নয় আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেক ভক্তদের সমাগম হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন তৈয়বা বেগম-রবিউল ইসলাম রবি প্যানেলের পরিচিতি সভা

চিরিরবন্দরে পানির অভাবে আমন চাষিরা বিপাকে

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-মুহা. সাদেক কুরাইশী

দিনাজপুরে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা

দিনাজপুরে ৩দিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান