Friday , 28 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁও: “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজ কোর্ট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ার‌ম্যান এবং সিনিয়র জেলা দায়রা ও জজ মামুনুর রশিদের সভাপতিত্ত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, জেলা কমান্ড্যান্ট ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মিনহাজ আরেফীন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, পৌরসভা মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনজীবীগণ।

এ সময় বক্তারা বলেন, সমাজের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের বেশিরভাগ মানুষেরা রাষ্ট্রের প্রতি তাদের অধিকার ও আইন সম্পর্কে জানেনা। অধিকাংশ মানুষই লিগ্যাল এইড সম্পর্কে জানেনা তাই তারা দিনের পর দিন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন। লিগ্যাল এইড সম্পর্কে জানলে মানুষের অনেক হয়রানি কমে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে যারা মামলা চালাতে পারেনা শুধু তাদের জন্য না, সকলের জন্যই লিগ্যাল এইড।
লিগ্যাল এইড সম্পর্কে আইনগত সহায়তা পেতে সকলের দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রচার প্রচারনার জন্য আহ্বান জানিয়েছেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৪-২১ এপ্রিল লকডাউন চলাকালীন সময়ে নতুন বিধিনিষেধ- – – –

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

পীরগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে পুড়ল ৮ দিনমুজুরের ১৯টি ঘর

হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে মোস্তাফিজার-সাদেকুর

দিনাজপুরে ২১ সদস্য বিশিষ্ট জেলা অপরাজিতা নেটওর্য়াকের কমিটি গঠন

কাহারোলে শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

১০ গ্রেড আমাদের দাবী নয়,আমাদের অধিকার শ্লোগান নিয়ে দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

কাহারোলে কিশোরী মাহী হ-ত্যার খু-নিদের গ্রে-প্তারের দাবিতে মান-বব-ন্ধন ও সড়ক অব-রোধ

আটোয়ারীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সমাবেশ

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে  “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে  খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার