Friday , 7 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ফায়ার ম্যানের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী আরেশা খাতুনকে আটক করেছে।
হাসান পঞ্চগড়ের বোদা উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান হিসেবে কর্মরত। সে দিনাজপুরের বিরল উপজেলার ছোট তিলাইন গ্রামের আব্দুস সালামের ছেলে।
ফায়ারম্যান হাসানের বাবা আব্দুস সালাম ও ভাতিজা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, হাসান পঞ্চগড়ের আরফা আক্তার রেশমীকে প্রায় এক বছর আগে গোপনে বিয়ে করে। তারা ঠাকুরগাঁও শহরের টিকাপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকত। এটাও পরিবারের কেউ জানত না। বৃহস্পতিবার সকালে রেশমী তার স্বামী হাসানের দুলাভাই শামীমের মোবাইল ফোনে এসএমএস করে পাঁচ লাখ টাকা দাবি করে।
অর্থলোভী আরফা আক্তার রেশমী তার স্বামী হাসানকে হত্যা করেছে বলে দাবি হাসানের পরিবারের পক্ষ থেকে।
হাসানের ভাতিজা আব্দুর রাজ্জাক আরো বলেন, গত তিন বছর আগে হাসানের পারিবারিক ভাবে বিয়ে হয়। আটক রেশমীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ফুটকীবাড়ী বলে জানান তিনি।
এব্যাপারে ঠাকুরগাঁও থানার ওসি মো: কামাল হোসেন বলেন, হাসানের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে ঘটনার রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের  বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতার

হঠাৎ বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

দিনাজপুরে বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণে প্রানিসম্পদ দেশে যথেষ্ট ভূমিকা রাখছে

ফুলবাড়ীতে জামায়াতের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এনটিভির জন্মদিন পালন

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।

ঘোড়াঘাটে মুদি দোকান পড়ে ভষ্মীভুত

শাহ্জাহান শাহ্ নাট্যোৎসবের নাটক শহীদ জননীর ক্রন্দন মঞ্চস্থ

তেঁতুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ মাদককারবারি গ্রেফতার