Monday , 3 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মারপিটের অভিযোগে মামলা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছী টলিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ঐ গ্রামের মৃত রামচরনের স্ত্রী স্বর্ণ বালা (৪১) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ১শ জনকে অজ্ঞাত করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করেন। গতকাল সোমবার আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পিবিআইকে মামলার তদন্তের নির্দেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ঐ এলাকার কতিপয় খৃষ্টান ধর্মালম্বী মানুষের সাথে ৭০ শতক জমি নিয়ে প্রতিপক্ষের বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। ১৮ মার্চ মো: পশির খাঁ তার গম ক্ষেতের নাড়া বাছাই করাকালীন পূর্ব শত্রুতার জেরে ঢাকার মোহাম্মদপুরের মৃত এসারুল ইসলামের ছেলে মো: আতিকুর রহমান (৩৫) সহ একদল দুবৃত্ত দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এ সময় নারীরা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরও মারপিট করে শ্লিলতাহানী ঘটায়। এ ঘটনায় পশির খাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামলায় আসামীরা হলেন- মো: আতিকুর রহমান (৩৫), মো: মোয়াখেখর হোসেন (২৮), মো: মশিউর রহমান (৩৪), মো: তফিজুল ইসলাম (৪০), মো: তুষার (৩৮), নাবিদ-বিন শাখাওয়াত সহ অজ্ঞাতনামা ১শ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে আগুন আতঙ্কের ঘটনা উদঘাটনে সন্দেহভাজন ১২জন আটক

বীরগঞ্জে “বিশ্ব যক্ষ্মা দিবস’’ পালন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও বস্ত্র বিতরণ

বাংলাবান্ধা স্থলবন্দরে ডিজিটাল স্কেলে ওজনে কারসাজির ঘটনায় দুই কর্মচারী বরখাস্ত

আবার বিয়ে করলেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন

৩ দফা দাবীতে পার্বতীপুরের ট্যাংলরী মালিক গ্রুপ ও শ্রমিকদের পরিবহন ধর্মঘট তেল উত্তোলন বন্ধ

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের

বীরগঞ্জ পৌরসভার ১১কোটি ৪২লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

সাংবাদিক এ টি এম সামসুজোহা করোনাভাইরাসে আক্রান্ত !