Thursday , 27 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৭দিন ব্যাপী ৩৫তম বৈশাখী খেলা উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় ঐতিহ্যবাহী ৩৫তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। ২৫ এপ্রিল মঙ্গলবার রাতে পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ এর সাবেক সচিব সারোয়ার মাহমুদ, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান প্রমুখ।
ইংরেজী ২৫ থেকে ১ মে ও বাংলা ১২ থেকে ১৮ বৈশাখ ৭ দিন ব্যাপী মেলা চলবে। উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে স্থানীয় শিল্পীরা তাদের সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন। মেলায় অর্ধশতাধিক স্টল বসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ১,২,৩ আসন শেষ মুহূর্তের নির্বাচনের মাঠ তুঙ্গে !

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অতিরিক্ত দু’হাজার হেক্টর জমিতে সরিষা চাষ অর্জিত

বীরগঞ্জে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ হলেন যারা

ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে দুর্ধর্ষ চুরি

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি, সক্রিয় বিএনপি, নীরবে মাঠে জামায়াত

কাহারোলে ভাঙ্গা কালভার্টের পার্শ্ব দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল