Sunday , 9 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি-সম্পাদক সহ ৯জন,আ’লীগ-৩জন নির্বাচিত

সভাপতি পদে এ্যাড. মো: আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: জয়নাল আবেদীন নির্বাচিত হন:-
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি হলরুমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে ৯ জন এবং আ’লীগ সমর্থিত প্যানেলে ৩জন নির্বাচিত হন। বিএনপি প্যানেলে নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এ্যাড. মো: আব্দুল হালিম, সহ সভাপতি পদে এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. মো: মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী পদে এ্যাড. ফজলে আলম, লাইব্রেরি সেক্রেটারী পদে এ্যাড. মো: আয়েজুল ইসলাম, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: শাহজাহান কবির, সদস্য পদে এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. মো: রায়হান আলী রায়হান নির্বাচিত হন।
অপরদিকে আ’লীগ সমর্থিত প্যানেলে ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. মো: জামেদুল হক, সদস্য পদে এ্যাড. মো: আশিকুর রহমান ও এ্যাড. মো: ফেরদৌস হাসান নির্বাচিত হন।
নির্বাচনে কমিশনারের দায়িত্বে পালন করেন, এ্যাড. মো: আব্দুল হামিদ, এ্যাড. আশরাফুল হাসান ও এ্যাড. মামুন আলম। নির্বাচনে মোট ২২৩ জনের মধ্যে ২১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

ঘোড়াঘাটে কথিত মোজাম বিনোদন পার্ক সিলগালা আটক ৩

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

কাহারোলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্ধোধন

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে বিপ্লব, দাম নিয়ে হতাশ চাষিরা

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

উত্তরাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় ফুল শাপলা

বোচাগঞ্জে হঠাৎ ঘূর্নী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ