Friday , 7 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁয়ে বাস্কেটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ে তৃণমূল পর্যায়ে বালিকা বাস্কেটবল অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসুচির আওতায় দশদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান।
এসময় তিনি বলেন, বালিকারাও এখন ক্রীড়াঙ্গনে অবদান রাখছে। তাদের প্রশিক্ষিত করা গেলে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।
পরে প্রশিক্ষণ প্রাপ্ত ১৬জন বাস্কেটবল খেলোয়াড়ের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিমেসবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান বাবু।
জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে।
উল্লেখ্য, গত ২৮ শে মার্চ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাস্কেটবল অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসুচির আওতায় প্রাথমিক পর্যায়ে ২২জন এবং চুড়ান্ত পর্যায়ে ১৬জন বালিকাকে বাছাই করা হয়। এরপর তাদের দশদিনের প্রশিক্ষণ প্রদান করে জেলা ক্রীড়া সংস্থা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অনলাইনে ভূয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত প্রতারনায় আটক-১

সাপাহারে শিতার্তদের মাঝে কম্বল বিতরণ

নেপথ্যে স্বামীর অনলাইন জুয়া ও অভাব পঞ্চগড়ে বিষপানের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার

বোচাগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

বোচাগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

বীরগঞ্জে আদিবাসী নারী আরতি’র হাত ধরে ঘুরছে পরিবারের অর্থনীতির চাকা

বীরগঞ্জে আদিবাসী নারী আরতি’র হাত ধরে ঘুরছে পরিবারের অর্থনীতির চাকা

বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে ৫ দিনের বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

শেষ মুহুর্তে হিলিতে জমে উঠছে ঈদবাজার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হুমায়ুন কবীর