Friday , 7 April 2023 | [bangla_date]

ডাকাতির প্রস্তুতিকালে দিনাজপুরে ৫জন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দিনাজপুর-দশমাইল মহাসড়কে দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচজন ডাকাত দলের সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের কর্নাই কাটাপাড়া ব্র্যাক আটা মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার মৃত আব্বাস আলীর ছেলে রুবেল হোসেন (৪০),উত্তর গোসাইপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো. জাহিদুল (৩২), উত্তর বংশিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আনারুল ইসলাম(৪০),ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মো. সিয়াম হোসেন (২৪) ও মেদ্দাপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সজল ইসলাম (২৫)।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এসময় আরও বলেন, গ্রেফতাররা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।এসময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে কাঠের হাতলওয়ালা একটি চাইনিজ কুড়াল, তিনটি বিভিন্ন ধরনের লম্বা চুরি, একটি হাঁসুয়া, দুটি টর্চলাইট, দুটি লাইলনের রশি ও একটি পুরাতন লাল রঙের গামছা উদ্ধার করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের কয়েক গ্রæপের প্রায় সংঘর্ষ বেঁধে যায়। আটক মুসার নামে ৯টি ও তার সহযোগী শাহাজাহানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ভারত সর্ম্পককে সুদৃঢ় করতে রেল এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্দ্যোগে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে খাস জমি উদ্ধার ও অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মাঝে বরাদ্দের মানববন্ধন

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

ছেলেকে বাঁচাতে কিডনি দিয়ে চান মা, প্রয়োজন শুধু চিকিৎসার খরচ !

বীরগঞ্জে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ গুরুতর আহত ২

ঠাকুরগাঁওয়ে নানা এগ্ৰো গ্রুপ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জ ইমারত শ্রমিকদেরকে প্রধান উপদেষ্টা বিএনপির নেতার ঈদ সামগ্রী বিতরন

পার্লামেন্টে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে এলাকার চিত্র পাল্টে যাবে—- রাণীশংকৈলের ব্যারিষ্টার রুকুনুজ্জামান

ঢাকা ব্যাংকের জনসেবায় প্রশংসনীয় উদ্যোগ তৃষ্ণার্ত মানুষের জন্য বিনামূল্যে পানি বিতরণ