Sunday , 9 April 2023 | [bangla_date]

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ঠাকুরগাঁও সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ,
সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবিতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন পালিত হয়। ৯ এপ্রিল রোববার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ আয়োজনে মানববন্ধন চলাকালে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাসের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে যমুনা টিভির রংপুর স্টাফ করসপন্ডেন্ট মাজহারুল মান্নান ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি রহিম শুভর মুক্তির দাবি জানিয়ে দেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি টাউন হল মিটিং

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বীরগঞ্জে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

রাণীশংকৈলে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দেশে সার বীজ ও জ¦ালানীর কোন সংকট নেই -নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুরে ইয়াবা ও এমকেডিলসহ মাদককারবারি আটক

ঠাকুরগায়ে বাংলাদেশী স্টুডেন্টস্ এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে)’র উদ্যোগে শীতবস্ত্র বিতরন

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ঠাকুরগাঁও সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

হিলিতে বীজ ও সার বিতরণ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ