Thursday , 20 April 2023 | [bangla_date]

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে খোলা মাঠে বিশেষ নামাজ আদায়

দিনাজপুর অঞ্চলে চলমান তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র তাপদাহে ব্যাহত করছে স্বাভাবিক কর্মকান্ড। এ অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও এখনও দেখা মিলেনি এক পশলা বৃষ্টির। আবার অনাবৃষ্টির কারণে জনজীবনের সাখে ফসলেরও ক্ষতি হচ্ছে বলে জানায় কৃষকেরা। গরমে শুধু মানুষেরই নয়। পশুপাখি এবং গাছ-গাছালিরও সমস্যা হচ্ছে। গাছের ফল ঝরে যাচ্ছে। বৈশাখের পাঁচ দিন পার হলেও আকাশে নেই মেঘের দেখা।
এই কারণে এই তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য দিনাজপুরে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করে মোনাজাত করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় দিনাজপুর শহরের রামনগর ফুটবল খেলার মাঠে রামনগর যুব সমাজের আয়োজনে বৃষ্টির জন্য এই নামাজ আদায় ও মোনাজাত করা হয়।
এসময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন দিনাজপুর বিরল উপজেলার শঙ্করপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মোয়াখির।
নামাজে অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লী বলেন, দিনে গরম, রাতেও গরম। ভালো করে ঘুম হচ্ছে না। শরীর খারাপ করে দিচ্ছে এই আবহাওয়া। তাই নামাজ আদায় করেছি এবং আল্লাহর কাছে হাত তুলে দাঁড়িয়ে এই মোনাজাত করেছি যাতে রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন।
ইমাম আব্দুল্লাহ আল মোয়াক্ষির বলেন, নবী ও রাসুল (সা.) অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের জন্য সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন। পরিত্রাণ পেতে আমরা খোলা মাঠে ইস্তেসকার নামাজ আদায় করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

বোচাগঞ্জ উপজেলা চাউল কল মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা

কিডনি বিকল হওয়ায় পত্রিকা হকার ইদ্রিস আলীকে ঈদসামগ্রী ও অর্থ প্রদান

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার

বোচাগঞ্জে সত্যমানডাঙ্গী মন্দিরের দানবক্স ও মুর্তি চুরি

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ত্রিভুজ প্রেমের বলি কলেজ ছাত্র হত্যা ঘটনায় আটক-৪

রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

পীরগঞ্জে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তির মৃত্যু

পীরগঞ্জে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তির মৃত্যু