Monday , 17 April 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় আরএস নকশা বাতিল করে নতুন নকশা বুলুপ্রিন্ট প্রণয়ের দাবিতে মানববন্ধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ভজনপুর ইউনিয়নের সরদারপাড়ার মৌজার নতুন ভূমি জরিপে আরএস নকশায় গরমিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ভূমি মালিকরা। এতে করে তারা বর্তমানে সেটেলম্যান্টের অফিসে ৩০ ধারায় আপত্তি কেস নিয়ে বিপাকে পড়েছেন। একেকজন মালিকদের একাধিক ডিসপুট দিতে দিতে চরম হয়রানি অভিযোগ করেছেন তারা।

সামবার দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারের তেতুঁলিয়া-পঞ্চগড় সড়কে ভজনপুর ইউনিয়নের আর এস পি ৭০ নকশা বাতিল করে বøুপ্রিন্ট নকশা প্রণয়নের দাবিতে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন ভুক্তভোগী ভূমি মালিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, আহসান হাবীব, মোজাম্মেল হক, খজিব উদ্দিন আহমেদ, সামিউল করিমসহ বেশ কয়েকজন ভুক্তভোগী। এ সময় সরদারপাড়া মৌজার শতাধিক ভুক্তভোগী মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৮ সালে আমাদের তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন মৌজায় নতুন করে আরএস জরিপ কাজ শুরু হয়। এসব মৌজায় পূর্বের এসএ নকশার হুবহু আরএস বøুপ্রিন্ট নকশা তৈরি করা হয়। তার মধ্যে সর্দারপাড়া মৌজার দুটি নকশার মধ্যে ২ নম্বর সিটে (নকশা)তেও বøুপ্রিন্ট অনুযায়ী নকশা প্রস্তুত করা হয়। একই সময়ে মৌজার ১ নম্বর সিটের (নকশা) কাজ সম্পুর্ণ শেষ না করেই হঠাৎ বন্ধ হয়ে যায় নকশার কার্যক্রম।

২০২০ সালে আবার আরএস নকশার কাজ শুরু হয়। কিন্তু বøুপ্রিন্ট নকশা না করে পি ৭০ শিরোনামের নকশা প্রস্তুত করা হয়। এই নকশায় জমির দাগের গরমিল হয়ে যায়। এসএ নকশার সাথে কোন মিল না থাকায় নকশায় নিজস্ব জমি চিহ্ণিত করতে পারছেনা জমির মালিকরা।

দুই তিনটি দাগ কেটে ১টি দাগ সৃষ্টি করা হয়েছে। কোথাও কোথাও একটি দাগ ভেঙ্গে দুটি দাগ সৃষ্টি করা হয়েছে। কোন কোন দাগের বাউন্ডারিতেও গরমিল। বিভিন্ন দাগে ভূলভাবে সীমানা নির্ধারন ও চিহ্ণিত করা হয়েছে। একটি দাগ ভেঙ্গে অন্য দাগের সঙ্গে মিলিয়ে ৮/১০ টি নতুন দাগের সৃষ্টি করা হয়েছে। ফলে ভূমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

মৌজাটির বর্তমানে তেঁতুলিয়া সেটেলমেন্টে ৩০ ধারায় আপত্তি গ্রহণ চলছে। আরএস নকশায় গড়মিল থাকায় একেকজন ভূমি মালিককে একটি দাগের বিপরীতে অন্তত ৫/৬ টি আপত্তি (ডিসপুট) দাখিল করতে হচ্ছে। আপত্তি দাখিলের সরকারি ফি ৮০ থেকে ১০০ টাকা হলেও প্রতি আপত্তিতে নেয়া হচ্ছে ৫শ থেকে ৬ শ টাকা। সৃষ্ট সমস্যাটি দ্রæত সমাধান চাচ্ছেন ভুক্তভোগীরা। গত বৃহস্পতিবার সকালে এ মৌজার ভূমি মালিকরা গণ স্বাক্ষর করে দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে করেছেন তারা।

এদিকে মানববন্ধন শেষে ভুক্তোভোগীরা উপজেলা প্রশাসন চত্ত¡রে অবস্থান নিয়ে তারা তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমদুর রহমান ডাবলুর কাছে গেলে, উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে বাড়ি ফিরেন ভুক্তভোগীরা। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ

কবরস্থান থেকে কঙ্কাল চুরির মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার, বীরগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং

বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ

দিনাজপুর কে মাদকমুক্ত ও বড়মাঠকে অবমুক্ত করতে সব রকম চেষ্টা চালানো হবে-সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

বিদ্যালয় আছে নেই রাস্তা, দূর্ভোগে শিক্ষক ও শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভা

দিনাজপুরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিঃ-এর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

চলমান কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

পীরগঞ্জে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

ফুলবাড়ীতে মামলার ভয়ে পলাতক ম্যানেজিং কমিটির  সভাপতি, বেতন-ভাতা বন্ধ শিক্ষক-কর্মচারীরা

ফুলবাড়ীতে মামলার ভয়ে পলাতক ম্যানেজিং কমিটির সভাপতি, বেতন-ভাতা বন্ধ শিক্ষক-কর্মচারীরা