Friday , 7 April 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় তিনদিন নিখোঁজ থাকার পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় আরিফুল ইসলাম (২১) নামের কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউপির অন্তর্গত নারায়নগছ গ্রামের এক পাথরের সাইট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। সে পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও পরিবার জানায়, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয় আরিফুল। পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে নিহতের বড় ভাই বৃহস্পতিবার রাতে মডেল থানায় জিডি করা হয়।

শুক্রবার সকালে স্থানীয়রা একটি পাথরের সাইটে পানিতে আরিফুলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, দুপুর ১২টার দিকের বুড়াবুড়ি এলাকার একটি পাথর উত্তোলনের সাইট থেকে আরিফুল ইসলামের লাশ উদ্ধার করেছি। সে গত ৪ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের ভাই থানায় জিডি করলে শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। এ নিয়ে কোন অভিযোগ আসেনি। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে কিশোর কন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

হরিপুরে মাদক কারবারি আটক

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা

ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজের জন্য নয়-সুন্দর পৃথিবীর জন্য আমরা সবাই অন্তত একটা করে গাছ লাগাই

দিনাজপুরের হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী

জাতীয় পরিসংখ্যান দিবসের র‌্যালী শেষে আলোচনা সভা

নানা আয়োজনে ড্রইং স্কুল দিনাজপুরে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এমপি জাহাঙ্গীর