Monday , 24 April 2023 | [bangla_date]

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী ঘুড়ি উৎসব-ক্রিকেট টুর্নামেন্ট

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের বিরামপুরের সীমান্ত এলাকায় মাদকবিরোধী ঘুড়ি উৎসব এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ঈদের পরদিন রোববার দুপুরে বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে চারটি দলে এই খেলা অনুষ্ঠিত হয়।
কাটলা স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী কল্যাণ সংস্থা অনলাইন গ্রæপ ও কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড লাইব্রেরি এ খেলার আয়োজন করে।

প্রয়াত খেলোয়ার রবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত দর্শক, অতিথি ও খেলোয়াররা এক মিনিট নীরবতা পালনের পর ঘুড়ি উৎসব শুরু হয়। ঘুড়ি উৎসব শেষে সোনালী অতীত, অতীত টাইগার, অতীত স্টার, ইলেভেন স্টার নামে চারটি দলে এলাকার যুবকদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
খেলায় ইলেভেন স্টার,অতিত টাইগার দলকে ৪৪ রানে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন মাসুদ রানা। খেলা শেষে বিজয়ীদলকে পুরস্কার তুলে দেন ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কাটলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বুলবুল হোসেন, কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীক হোসেন, প্রধান শিক্ষক মমিন হোসেন, একরামুল হক, সুধীর চন্দ্র, অ্যাডভোকেট মোকিম উদ্দিন মন্ডল প্রমুখ।

এ ব্যাপারে কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক সামসুল মিয়া জানান,এ এলাকাটি সীমান্ত ঘেঁষা হওয়ায় মাদকের প্রবণতা বেশি।তাই এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রবীণ এবং নবীন খেলোয়াড়দের সমন্বয়ে খেলার আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলের ৩টি ইউনিয়নের নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি’র ৪৫৯ জন সদস্য-সদস্যা বাছাই

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস

পীরগঞ্জে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

বীরগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে স্কাউটস এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন