Monday , 3 April 2023 | [bangla_date]

দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড. জাকিয়া তাবাসসুম জুই, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুল হক, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামাতের কোন ষড়যন্ত্রই এই এগিয়ে যাওয়াকে রুখতে পারবে না। তারা পাকিস্তানি দালাল বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেএসকেএস এর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রতিকী হিসেবে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে সাধনা হেম্ব্রম

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ শুরু

জেলা পরিষদ নির্বাচনের আলোড়ন তুলেছে ফুলবাড়ীতে সদস্য পদ প্রার্থী সাংবাদিক আবু শহীদ

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা সভা

চিরিরবন্দরে ৩ হোটেলকে জরিমানা

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা  ব্যক্তির মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড় মাদকসেবিদের নিরাপদ আড্ডাখানা কেন্দ্রীয় কবরস্থান মাদকের টাকা যোগাতে কবরের পলিথিন, খুটি ও বেড়া চুরি