Saturday , 29 April 2023 | [bangla_date]

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বর্ধিত সভায় মাহমুদুল হাসান মানিক গরিব মেহেনতি মানুষের মুক্তির একমাত্র পথ হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পলিট বুরে‌্যা সদস্য জননেতা কমরেড মাহমুদুল হাসান মানিক বলেছেন, গরিব মেহেনতি মানুষের একমাত্র পথ হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। পার্টির নেতাকর্মীদের অনেক সমস্যা থাকতে পারে, তা সমাধানের জন্য চাই ঐক্য এবং লড়াই সংগ্রাম। এ ব্যাপারে পার্টির পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
“সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেই”-এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় নাট্য সমিতির মিলনায়তনে “পঞ্চাশ বছর পেরিয়ে শতাব্দীর অভিযাত্রায় সমাজতন্ত্রেই মুক্তির পথ” শীর্ষক বধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান সৈয়দ মোশাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান।
আলোচ্যক হিসেবে আলোচনা করেন বাংলাদেশের ওয়াকার্স পার্টি জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য রবিউল আউয়াল খোকা, কৃষক নেতা ও জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য শফিজুল ইসলাম শিকদার। দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা হতে আগত নেতাকর্মীরা তাদের সাংগঠনিক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। নেতাকর্মীরা আগামীতে বাংলাদেশের ওয়াকার্স পার্টিকে কীভাবে আরোও গতিশীল ও বেগবান করা যায় সে ব্যাপারে সুপারিশ তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের জন্য শক্তিশালী প্লাটফর্ম অনলাইন গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা”

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিমের জন্য ওয়াজ মাহফিলে দোয়া চাইলেন ইসহাক চৌধুরী

শেখ হাসিনা করোনাকালীন মুহূর্তেও নৃ-তাত্বিক জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে ভুলেন নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ৩জন আটক

পঞ্চগড়ে স্কুলে হামলা ও জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩ তম জম্ম বার্ষিকী পালন

সেতাবগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ শুরু

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা