Friday , 28 April 2023 | [bangla_date]

দিনাজপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

ভ্যাপসা গরমের মধ্যে দিনাজপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকের ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছে ছাত্রলীগের নেতাকর্মীরা ।
শুক্রবার সকালে সদরের মাসিমপুরে কৃষক ছোবের আলীর ধান কাটেন জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
কৃষক জানান,একদিকে বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছেনা ধানকাটা শ্রমিক,আবার মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে কখন আবার হয় বুঝি শিলা বৃষ্টি ।সবমিলে ধান কাটা নিয়ে একটু দুশ্চিন্তা কাজ করছিল ।তবে ছাত্রলীগের নেতারা সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেতের ধান কেটে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে,এতে আমি অনেক খুশি ।
এদিকে জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক ছাত্রলীগ জনসাধারনের সুখে-দুখে পাশে আছে ।
কাটা ধান বাড়ি পৌঁছে দিয়ে, কৃষকের মুখের হাসি ও অশ্রুভেজা চোখ দুটো দেখে,এসময় আত্মতৃপ্তির কথাও প্রকাশ করেন ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী।
রক্তিম চৌধুরী আরো বলেন,স্থানীয়ভাবে নানা সেবামুলক কর্মকান্ড সম্পাদনায় সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় আমরা সর্বদা তৎপর রয়েছি ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি !

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

চিরিরবন্দরে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

পীরগঞ্জে বিএলসি চার্চের সার্কেল কমিটির নির্বাচন সম্পন্ন

সাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান বাবু

সেতাাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হলেন তাহের মৃধা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী বরখাস্ত

সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় কমরেড হবিবর রহমান

চলতি বছরেই শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন করার চিন্তা: শিক্ষামন্ত্রী