Saturday , 15 April 2023 | [bangla_date]

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরামপুরে ধারাবাহিকভাবে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি ঘটনার প্রতিবাদে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকেরা।
বুধবার বিকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অবিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন বিরামপুর অগভীর নলকুপ সমবায় সমিতির সভাপতি মো: শাহনেওয়াজ শুভ। এসময় তিনি বলেন,চলতি বোরো সেচ মৌসুমে আমরা বিরামপুরের কিছু এলাকার মানুষ বিদুত‘র ট্্রান্সফরমার ও সেচপাম্প নিয়ে ভয়ংকর আতংকের মধ্যে দিনাতিপাত করছি। বেশকিছু দিন হয় বিরামপুরের বিভিন্ন এলাকায় জমিতে সেচ কাজে ব্যবহার্য্য কয়েকটি সেচপাম্প ও বিদুত‘র ট্রান্সফরমার চুরি এবং ডাকাতি করেছে সংঘবদ্ধ অপরাধি চক্রের সদস্যরা। এসময় ডাকাতেরা পাহারত নৈশ্য প্রহরীকে বেধে রেখে ট্্রান্সফরমার ও বিদুত এর সেচপাম্পগুলো নিয়ে যায়। চুরি এবং ডাকাতি প্রতিরোধে আইনশৃংখলা বাহিনীর সহায়তা চেয়ে বিরামপুর থানায় বারংবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন।
এমন অবস্থা চলতে থাকলে বোরো মৌসুমে সেচ ব্যবস্থা হুমকির সুন্মখীন হয়ে পড়বে তাই ট্রান্সফরমার চুরি এবং ডাকাতি প্রতিরোধ ও অপরাধিদের যাতে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেয় হয় সেজন্য আমরা প্রশাসনের কাছে সর্বাত্বক সহযোগিতা চাই। সংবাদ সম্মেলনের আগে তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি জমা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মো: আবু তাহের,শাহজাহান ,সাখাওয়াত হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর উপজেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হরিপুরে শুভসংঘের ত্রাণ পেল ৩০০ হতদরিদ্র পরিবার

বীরগঞ্জে বোলদিয়াপাড়া সামাজিক গোরস্থান রক্ষার দাবীতে বিক্ষোভ

পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারের পাশে ঠাকুরগাঁও- ২ আসনের এমপি ছেলে – সুজন

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সচেতনতা মূলক সভা

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হরিপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার