Sunday , 16 April 2023 | [bangla_date]

দিনাজপুরে পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

বিরামপুর প্রতিনিধি\ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে যাত্রীবাহী দিনাজপুরগামী বাসের সাথে সবজি বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ীর চালক নিহত এবং নারীসহ ১২জন আহত হয়েছে। এদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর ৫জনকে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় বাসের সামনের অংশ এবং পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
রোববার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের বিজুল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাসের চালক গোলাম রব্বানী(৩৮) দিনাজপুর বীরগঞ্জ উপজেলা কবিরাজ হাট এলাকার আব্বাস আলীর ছেলে এবং পিকআপ চালক আজাদ হোসেন ব্রাহ্মমবাড়িয়া জেলার বাসিন্দা।
আহতদের পরিচয় জানা যায়নি। আহততদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা থেকে যাত্রী ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর আসছিল। বিপরীত দিক থেকে সবজিবোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে বিরামপুরের বিজুল বাজারে অদূরে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক মারা যান। এসময় ১২জন আহত হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যান চলাচল স্বাভাবিক আছে।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি নিহতদের পরিবারকে ২৫হাজার টাকা এবং আহতদের জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নতুন ১৮টি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

বীরগঞ্জে চোরাই মালামাল বিক্রির সময় আটক-২

বিরলে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুইদিন পর সূর্যের দেখা মিললেও ছিল না উত্তাপ ঘন কুয়াশার সাথে কনকনে শীব্র শীত কাবু করতে পারেনি শ্রমজীবী মানুষকে

৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টিকা নিতে হবে

খানসামায় ৩ মাদক ব্যবসায়ী আটক

বীরগঞ্জে মধ্যরাতে দুটি চোরাই গরু জবাই ভাগাভাগি,১৫ কেজি মাংস জব্দ

পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

বিরলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা

বোচাগঞ্জে অনুমোদনহীনভাবে সার ক্রয় বিক্রয় ও মজুদ রাখার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা