Thursday , 6 April 2023 | [bangla_date]

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শৈলেন চন্দ্র রায় নামে একজন নিহত এবং মঙ্গলবার দিবাগত রাতে জইনুল ইসলাম নামে ট্রাক্টর চালক দিনাজপুরের বিরলে নিহত হয়েছেন।
নিহত শৈলেন চন্দ্র রায় (৩৫) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের শীবডাঙ্গী গ্রামের বাসিন্দা সুভাস চন্দ্র রায়ের ছেলে। অপরজন নিহত ট্রাক্টর চালক জইনুল ইসলাম (৪৫) বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বান্দইল গ্রামের মৃতঃ আব্দুল বাছেদের ছেলে।
কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, তিনজন আরোহিসহ একটি মোটর সাইকেলটি দ্রæত গতিতে চলার সময় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে স্প্রীড ব্রেকারে ঝাকি লেগে আরোহি শৈলেন চন্দ্র রায় রাস্তায় পড়ে ট্রাকের চাকায় চাপা পড়ে মৃত্যু ঘটে।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় এক ট্রাক্টর চালকের মৃত্য হয়েছে। ওই ট্রাক্টর চালক উপজেলার ভান্ডারা ইউপি’র বান্দইল গ্রামের মৃতঃ আব্দুল বাছেদের পুত্র জইনুল ইসলাম (৪৫) বলে জানা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ট্রাক্টর চালক জইনুল ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় ভান্ডারা পাগলাপীর বাজার এলাকায় গেলে অপর একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এসময় জইনুল ছিটকে পড়ে গিয়ে ট্রলির সাথে লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধার দেয়া টাকা, হালখাতা করে তুললেন শিক্ষক

বাংলাদেশ ছাত্র মৈত্রী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন

পঞ্চগড়ে চা চাষী সম্মেলন ও দিনব্যাপী মিলনমেলা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

বীরগঞ্জে দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের আনন্দ র‌্যালী

ডিআইএসটি’র উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত সচিব

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।