Monday , 3 April 2023 | [bangla_date]

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর আগমনে ফুলেল শুভেচ্ছা

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক এর আগমনে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রধান প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ৩১ মার্চ-২০২৩ শুক্রবার বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক এর আগমন উপলক্ষে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল) মোঃ মাহবুবুল আলম খান, নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ এর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, দিনাজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, মোঃ আল রাজী লিয়ন, সহকারী প্রকৌশলী রংপুর জোন মোঃ মমিনুর রহমান, দিনাজপুর সড়ক বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুমার বণিক, উপ-সহকারী প্রকৌশলী প্রমানন্দ বর্মন, মোঃ সগির আকতার, মোঃ আরিফুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই গাজী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকারসহ সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক রংপুর জোনের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতির সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এমপি রমেশকে হুমকি দিলেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক

পীরগঞ্জে সিপিবি ‘র শোকসভা

হরিপুরের সেই এতিম অসহায় শিশু মিজানকে ভ্যানগাড়ি কিনে দিলেন উপজেলা চেয়ারম্যান মুকুল

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেবার সর্দার লুৎফর রহমানের ইন্তেকাল

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত ও প্রস্তুতি সভা ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে !

ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, নিহত -১ আহত-৩

পীরগঞ্জে প্রাক-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হরিপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত