Sunday , 16 April 2023 | [bangla_date]

নবাবগঞ্জে ভি জি এফে’র চাল বিতরণের সময় দু-গ্রুপের মারামারি,বিতরণ স্থগিত

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভি জি এফে’র ১০ কেজি করে চাল বিতরণের সময় আওয়ামীলীগ সমর্থিত দু-গ্রæপের মধ্যে মারামারির ঘটনা ঘেেটছে। মারামারির কারনে বিতরণ কাজ স্থগিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা ১১টার দিকে পুটিমারা ইউনিয়ন পরিষদ চত্বরে। পুটিমারা ইউ,পি চেয়ারম্যান আনিছুর রহমান জানান তার ইউনিয়নে ৩ হাজার ৭২৫টি পরিবারের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ দলীয় ভাবে ৯০০ পরিবারের নামের তালিকা দেয়া হয়েছে। এসব তালিকার মধে কোন কোনটি অসম্পন্ন অবস্থায় দেয়া হয়েছে।ইতিমধ্যে ওইসব অসম্পন্ন ত্ািলকা সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করে মেম্বারদের তৈরী করা তালিকা ধরে ৭ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে চাল বিতরণের কাজ শুরু করা হয়। এরই মধ্যে আওয়ামীলীগ সমর্থিত একটি গ্রæপ চেয়ারম্যানের নিকট আগে চাল পাওয়ার দাবি তোলে। অপর একটি গ্রæপ এর প্রতিবাদ করে। এ নিয়ে দুগ্রæপের মধ্যে টানা হেচড়া ধাক্কাধক্কি পরে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। আনোয়ার হোসেন নামে একজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মারামারির ঘটনার ভিডিও চিত্র ধারন করার সময় সাংবদিকের মোবাইল নিয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করা হলে পুলিশ তার মোবাইলটি নিয়ে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করে এবং পরে সেটি ফিরিয়ে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা জানান পুটিমারা ইউনিয়নে একটু ঝামেলা হওয়ার কারনে বিতরণ স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিতরণ করা হবে। থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে এসে ইউ,পি চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে ঘটনার বিবরণ শোনেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অভিভাবক সমাবেশ

বোদায় বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফসলের, কৃষকের স্বস্তির হাসি

বোদায় বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফসলের, কৃষকের স্বস্তির হাসি

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাবিপ্রবিতে “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক কর্মশালা

কাহারোলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

সভাপতি ফজলুল করিম ও সম্পাদক ফারমান আলী সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা

বোদায়  চুরি করতে এসে  জনতার হাতে চার চোর আটক

বোদায় চুরি করতে এসে জনতার হাতে চার চোর আটক

৮ জানুয়ারি মুক্তি পাবে জাহিন ও রেশমা’র এবারের গান ‘রঙিলা দোয়েল’