Saturday , 29 April 2023 | [bangla_date]

পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\ সারা বিশ্বের মত পঞ্চগড়েও আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল শনিবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান ‘নৃত্যানন্দ’ পরিবেশন করে স্থানীয় নৃত্য শিল্পীরা। এর আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান। এ সময় জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি সাবদারুল ইসলাম মুক্তা, সম্পাদক আবু তোয়বুর রহমান, যুগ্ম সম্পাদক আকতারুন নাহার সাকী, নূরনবী মজুমদার ও সদস্য শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্দেশ্য শুধুমাত্র বিশ্বের সমস্ত নৃত্যশিল্পীদের প্রচার করা নয় বরং সকল প্রকার নৃত্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। এটি নৃত্যের সার্বজনীন ভাষার একটি আনন্দময় উদযাপন। ১৯৮২ সালে ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল-আইডিসি দ্বারা সূচিত এই বৈশ্বিক ইভেন্টের লক্ষ্য হল সংস্কৃতির সেতুবন্ধন, মানুষকে সংযুক্ত করা এবং আবেগ প্রকাশে নৃত্যের শিল্প এবং এর রূপান্তরকারী শক্তিকে উন্নীত করা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা

বোচাগঞ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত

দিনাজপুরের বর্ষিয়ান সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী ১৩জুন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কলিগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে আদালতের ১৪৪ ধারা জারী !

রাণীশংকৈল কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

নৌকা ডুবিতে নিহত অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বেসিক কোর্স’র ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোদায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক