Thursday , 20 April 2023 | [bangla_date]

পঞ্চগড়ে আশ্রয়ণের উপকারভোগীদের আয়বর্ধনম‚লক প্রশিক্ষণ সমাপ্ত

পঞ্চগড় প্রতিনিধি\ আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ে শেষ হয়েছে। ওই প্রশিক্ষণে সদর উপজেলার ১০টি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ৯৩০টি পরিবারের ৮৮০ জন নারী ও ৫০ জন পুরুষ অংশগ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনি সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। এর আগে গত ৯ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত গারাতি ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসায় প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
১০দিন ব্যাপী ওই প্রশিক্ষনের ২৭টি ব্যাচের প্রতিটিতে ৩৪-৪০ জন উপকারভোগি অংশগ্রহণ করে। প্রশিক্ষণে মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক ট্রেড এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব বিষয় ভিত্তিক প্রশিক্ষণে গবাদিপশু নির্বাচন, খাদ্য রোগ প্রতিরোধ, চাষাবাদের কৌশল ও বাজারজাতকরণ বিষয়ক ধারণা দিচ্ছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ গ্রহণের পর উপকারভোগিরা বিভিন্ন আয়বর্ধনমূলক কার্যক্রম গ্রহণ করতে পারবেন। প্রয়োজনের সরকারি বিভিন্ন অফিসের মাধ্যমে তাদের ঋণ প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় কালিয়াগঞ্জ ইউ’পির উপ-নির্বাচনে নাসির উদ্দীন সদস্য নির্বাচিত

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সমতলের আদিবাসীদের সার্বিক মানবাধিকার শীর্ষক সংলাপ

বালিয়াডাঙ্গীতে শেখ রাসেল ওয়ান- ডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন-অ্যাড: টুলু

পীরগঞ্জে মহিলা মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বোদায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে বীরগঞ্জ পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

অরবিন্দ শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা