Sunday , 16 April 2023 | [bangla_date]

পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত  রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়-হাড়িভাসা সড়কের বলেয়াপাড়া বাজারের জালাসী প্রাইমারী স্কুল হতে পঞ্চগড়-চাকলাহাট সড়কের ভোকেশনাল ইনস্টিটিউটের পাশ পর্যন্ত ১১২৮ মিটার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ উপলক্ষে বলেয়াপাড়া বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ও সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোশারফ হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান খান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম প্রমূখ। স্থানীয়রা জানান, বর্ষায় সামান্য বৃষ্টি এবং শুস্ক মৌসূমে খানাখন্দে ভরা থাকায় এই রাস্তা দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। রাস্তাটি পাকা হলে আশপাশের চানপাড়া, বলেয়াপাড়া, জালাসীসহ কয়েকটি গ্রামের হাজারও মানুষসহ গরুহাটে যাতায়াতকারী যানবাহনসহ মানুষজনের চলাচলে ভোগান্তি দুর হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজ উদ্দিন’কে গণংসংবর্ধনা

১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঠাকুরগাঁওয়ে উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত গ্রোয়ার্স মার্কেট

বীরগঞ্জে তীব্র গরম অতিষ্ঠ জনজীবন, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক

দিনাজপুরে বিটিসভাই নাম খ্যাত এক মাদক-কারবারি আটক

কাহারোলে ইরি-বোরো ধানের জমিতে আগাছা পরিস্কার করছেন নারী কৃষি শ্রমিকেরা

হরিপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

ভাষা আন্দোলনের ৬৯ বছরেও স্বীকৃতি পাননি প্রয়াত দবিরুল ইসলাম

দিনাজপুরে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

আমাদের কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর-এমপি গোপাল