Monday , 24 April 2023 | [bangla_date]

পীরগঞ্জের ওসি ক্লোজ ঘুষ বাণিজ্যের তথ্য ফাঁস

পীরগঞ্জ থানার ওসি কে ঘুষ বাণিজ্যের অভিযোগে ২৪ এপ্রিল সোমবার বিকেলে ক্লোজ করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)ইফতেখারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক ভাবে অভিযোগে সত্যতা পাওয়ায় ওসি কে পীরগঞ্জ থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য পীরগঞ্জ থানা কে ঘুষ বাণিজ্য,কমিশন বাণিজ্যসহ নানা অনিয়ম অব্যবস্থাপনার অভায়ারণ্যে পরিণত করার অভিযোগ ওঠে ওসি জাকির হোসেনের বিরুদ্ধে। তার কমিশন বাণিজ্যের একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার বদলীর দাবীতে ফুঁসে ওঠে পীরগঞ্জবাসী।

একাধিক সূত্রে আরও জানা যায়,রংপুর জেলার পীরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই জাকির হোসেন অবাধে চালিয়ে আসছিলো তার ঘুষ বাণিজ্য। কিছু নামধারী রাজনৈতিক নেতা ও কতিপয় সাংবাদিকদের নিয়ে তিনি গড়ে তুলেছেন দালাল সিন্ডিকেট। এই সিন্ডিকেট নানাভাবে হয়রানী করে আসছিলো পীরগঞ্জ হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষ কে। ওইসব ক্ষতিগ্রস্ত মানুষ আইনি সহায়তা নিতে থানায় এলে তারা ওসি’র ঘুষ বাণিজ্যের শিকার হয়ে যায়। বাদী বিবাদী উভয় পক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে দ্বন্দ্ব জিইয়ে রেখে ফায়দা আদায় করে ওসি জাকির হোসেন। ফলে সমাজে অস্থিরতা বৃদ্ধি পায় এমন দাবী অনেকের। অন্যদিকে থানায় মামলা দিতে এলে বিপক্ষ প্রভাবশালীর সাথে আতাত করে ওসি অভিযোগকারী বিরুদ্ধে মামলা রুজু করে এমন অভিযোগও ওঠে।

পীরগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের কমিশনও জোর করে আদায় করে ওসি জাকির হোসেন। সম্প্রতি এ রকম একটি কমিশন বাণিজ্যের টাকা গ্রহণের ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায়। টাকার দেবার সময় কেউ একজন গোপনে তা ভিডিও ধারণ করে। এ ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিক নামধারী কতিপয় দালালসহ কিছু রাজনৈতিক নেতা দৈড়ঝাপ শুরু করে। এ বিষয়ে সরেজমিন দেখা যায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওসি জাকির হোসেনের দ্রুত বদলী ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং দালালমুক্ত থানার দাবীতে ফুঁসে ওঠে পীরগঞ্জবাসী। এ বিষয়ে ওসি জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। কেউ একজন তাকে ঘুষ প্রদানের প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে ফাঁসাতে ভিডিও ক্লিপ প্রচার করছে। এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওসি’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সূত্র-যায়যায়দিন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত  রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সেতাবগঞ্জ প্রেসক্লাবে বন্ধ চিনিকল চালু করণ বে-সরকারী টাস্কফোর্স কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন

বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে এক বাংলাদেশী আটক

চিরিরবন্দরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না: নৌ প্রতিমন্ত্রী

ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে বীরগঞ্জে মটরসাইকেল আরোহীর মৃত্যু

কান্তজীউ মন্দির প্রাঙ্গনে আয়োজিত সম্বর্ধনা সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি যেকোন ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মীয় উৎসবে কোন প্রকার বিশৃংখলা কোনভাবেই বরদাস্ত করা হবে না