Monday , 3 April 2023 | [bangla_date]

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শামস্জ্জুামান সহ গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকাল ১১টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তায় পীরগঞ্জ উপজেলার সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে পীরগঞ্জ ও পাশর্^বতী রাণীশংকৈল উপজেলার সাংবাদিক ও সুশীল সমাজের অংশগ্রহণে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাত সমীর শাহজাহান, সাধারণ সম্পাদক মর্তুজা আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, মোকাদ্দেস হায়াত মিলন, মামুনুর রশিদ, খুরশিদ আলম শাওন, নুরনবী রানা, বাদল হোসেন। মানববন্ধন চলাকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা সহ এ আইনে গ্রেপ্তারকৃত সাংবাকিদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বাংলাদেশ প্রেস ক্লাব কাহারোল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহের সমাপনি

বীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খানসামায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও  সম্প্রসারণ প্রদর্শনী আয়োজনে প্রস্তুতি সভা

খানসামায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী আয়োজনে প্রস্তুতি সভা

দিনাজপুর শহরের বাড়ি থেকে বিষধর ‘পদ্ম গোখরা’ উদ্ধার

প্রচন্ড শীত কুয়াশাকে উপেক্ষা করে ইরি বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

আটোয়ারীতে জেঁকে বসেছে শীত, বিপাকে শ্রমজীবি সহ শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৪ সন্তানই প্রতিবন্ধী- বিপাকে পড়েছেন হতদরিদ্র — মোঃ জব্বার আলী

কাহারোলের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মালেক সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বালিয়াডাঙ্গীতে টিসিবি বিতরণে অনিয়মের অভিযোগ