Friday , 28 April 2023 | [bangla_date]

পীরগঞ্জে দুই ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে দুই ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ নীতিমালা লংঘন করে ইট পোড়ানোর অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই ইট ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক সজল বশাক জানান, পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের এস.আর বি এবং এম.এ এস.বি ইট ভাটায় অভিযান চালায়। এ সময় নীতিমালা লংঘন করে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে এস.আর.বি ভাটার মালিক আলতাফ হোসেনকে তিন লাখ এবং এম.এ.এস.বি ভাটার মালিক আবু তাহেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী জানান, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের বৃহৎ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ মাঠে ৬ লাখ মুসল্লির একসাথে নামাজ আদায়

আবারো রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে চাাঁদা দাবি

পল্লীশ্রী’র উদ্যোগে  পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

রাণীশংকৈলে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল

অফিসারদের জন্য “স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম অ্যান্ড অনলাইন এনরোলমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ

ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে সাংসদের গাড়ি খাদে

রাণীশংকৈলে ৫ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

সংবাদ প্রকাশের জেরে ফুলবাড়ীতে সাংবাদিককে হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানার চিত্র পাল্টে দিলেন- ওসি রানা