Sunday , 16 April 2023 | [bangla_date]

পীরগঞ্জে শিশুকে হাত-পা বেধে চার দিন ধরে নির্যাতন পিতা ও সৎ মা গ্রেপ্তার

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২ বছর বয়সী ছেলেকে গোয়াল ঘড়ের ভিতরে বাঁশের খুটিতে হাত-পা বেধে চার দিন ধরে মাটিতে ফেলে রেখে নির্যাতন করার অভিযোগে পিতা এবং সৎ মাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

জানা যায়, উপজেলার সেনগাঁও ইউনিয়নের সিন্দুর্না গ্রামের আব্দুল খালেক পেশায় একজন রাজ মিত্রি। বিয়ে করেন সাহেরা খাতুনকে। তাদের সংসারকালে এক কন্যা ও এক পুত্র সন্তান জন্মলাভ করে। কন্যা লাবনি আক্তার বিয়ের পর মারা যান। পুত্র সাহাবুদ্দিনকে রেখে প্রায় ৮ বছর আগে মারা যান সাহেরা খাতুন। এদিকে সাহেরার সাথে সংসার করা কালে আমিনা নামে আরো একজনকে বিয়ে করেন আব্দুল খালেক। তার গর্ভেও এক কন্যা ও এক পুত্র সন্তান জন্ম হয়। মায়ের মৃত্যুর পর থেকেই সাহাবুদ্দিন তার পিতা খালেক এবং সৎ মা আমিনার সংসারে নানা বঞ্চনার মধ্য দিয়ে বড় হতে থাকে।
স্থানীয়রা জানায়, সাহাবুদ্দিনকে তার পিতা খালেক এবং সৎ মা আমিনা বেগম কারণে অকারণে প্রায়ই মারপিট করত। ঠিক মত খাবার দিত না। অমানবিক নির্যাতন করত। খেয়ে না খেয়ে দিন পার করতে হয় সাহাবুদ্দিনকে। কয়েকদিন ধরে সাহাবুদ্দিনের কোন খোঁজ খবর না পেয়ে তার মামতো ভাই আনোয়ার হোসেন গত শনিবার তার খোঁজে ফুফা আব্দুল খালেকের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখতে পান, গোয়াল ঘড়ের ভিতরে একটি বাঁশের খুটির সাথে হাত-পা বেঁধে সাহাবুদ্দিনকে মাটিতে ফেলে রাখা হয়েছে। আশ পাশের লোকজনের সহায়তায় সাহাবুদ্দিনকে ঐ অবস্থা থেকে উদ্ধার করেন আনোয়ার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা করান এবং থানায় এজাহার দায়ের করেন।
আনোয়ার হোসেন জানান, সাহাবুদ্দিন তাকে জানিয়েছেন, চার দিন ধরে তাকে খুঁটির সাথে ঐ অবস্থায় হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এসময় তাকে খেতে দেওয়া হয়নি। ক্ষুধার জ¦ালায় মাটি খেয়েছেন সাহাবুদ্দিন। হাত-পা বাঁধা অবস্থায় পরনের কাপড়েই প্রসাব-পায়খানাও করেছেন নির্যাতিত ঐ কিশোর।
এ ঘটনায় একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে তৎপর হয়ে উঠেন পুলিশ প্রশাসন। তারা বিষয়টির খোঁজ খবর নেন এবং জরুরী ভাবে পদক্ষেপ নেন। অভিযান চালিয়ে রবিবার ভোর রাতে ঐ কিশোরে পিতা আব্দুল খালেক ও সৎ মা আমিনাকে গ্রেপ্তার করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। খবর পাওয়ার সাথে সাথেই তারা শিশুটির পিতা এবং সৎ মাতা কে গ্রেপ্তার করেছেন। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এসি ল্যান্ডের এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় স্থানীয় জনগনের হস্তক্ষেপে আউলিয়াপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ হয়েছে

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব শেষে আদিবাসী মিলন মেলায় মনোরঞ্জন শীল গোপাল এমপি আদিবাসীদের তীরের মাথায় এখনো লাল সবুজের পতাকা

বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায় সফল আলোচনায় বিরলে পুনরায় শুরু হতে যাচ্ছে সীঁমান্তে বন্ধ থাকা রাস্তার কাজ

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য -হুইপ ইকবালুর রহিম

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামীলীগ ৪ স্বতস্ত্র ২

বীরগঞ্জ প্রেসক্লাবে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন

অবৈধ নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা)সহ ১জন গ্রেফতার

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত

বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে  উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

পীরগঞ্জ বিষধর সাপের কামড়ে মহিলার মৃত্যু