Saturday , 15 April 2023 | [bangla_date]

পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গন নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কোষারাণীগঞ্জ সতির ঘাটে এলাকয় পাপ মুক্তির কামনায় গঙ্গা স্নান, তর্পন, প্রসাদ বিতরণ, মিলন মেলা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এসময় গঙ্গাস্নান করলে পবিত্রতা অর্জন করা যায়। স্নানের পর ভক্তরা পূজায় মন্ত্র পাঠ করে টাঙ্গন নদীতে অঞ্জলী দেন।

সতির ঘাট শ্মশান কমিটির সভাপতি শংকর রায় জানান, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখেয় সনাতন ধর্মাবলম্বীদের শুদ্ধতা লাভের জন্য এবং মনোবাসনা পূরণের লক্ষ্যে ভক্তরা টাঙ্গন নদী’র সতির ঘাটে আসে। সতির ঘাট শ্মশান মন্দিরে স্থাপন করা হয়েছে কালী প্রতিমা। পূজাকে কেন্দ্র করে ৩ দিন ধরে এ মেলা সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ এসে মিলন মেলায় পরিণত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে করোনায় বেড়েছে আক্রান্ত, কমেছে মৃত্যু

পঞ্চগড়ে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে টোল আদায় বন্ধ হচ্ছে

রাণীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

লঞ্চে উঠতে গিয়ে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

আটোয়ারী উপজেলা প্রশাসন র্কতৃক আবারো ৪৪ শতাংশ খাস জমি উদ্ধার

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জে ভূমি তথ্য বিষয়ক কর্মশালা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার —-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে মাছের বাজারে অভিযান চালিয়ে ২শত ৭০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত