Friday , 28 April 2023 | [bangla_date]

পীরগঞ্জ হাটপাড়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো: রেজাউল করিম, স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও): পীরগঞ্জের করনাই বাজার সংলগ্ন হাটপাড়া আইডিয়াল কেজি স্কুল কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হাটপাড়া আইডিয়াল কেজি স্কুল চত্তরে অনুষ্ঠিত হয়।

আইডিয়াল কেজি স্কুলের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায়, হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জমিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ সময়ে উপস্থিত শিক্ষার্থী, পরীক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বড়বাড়ী বোলদিয়ারা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল রউফ, এসকে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ, বর্তমান সাধারণ সম্পাদক মো: আব্দুল হক এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী, গোলাম রব্বানী, ইউনুস আলী, অভিভাবকগণ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এবং বিদায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাজমিন আক্তার নিশি, কাশমিরা, আখি, জান্নাতুন ও হাবিবা আক্তার, পরীক্ষার্থীদের মধ্যে মো: ফয়সাল আহমেদ সিয়াম ও সুমাইয়া আক্তার।

বিদায় অনুষ্ঠানে বক্তারা পরীক্ষা কেন্দ্রের নিয়ম, মোবাইলের অপব্যবহার, মাদকদ্রব্য বিষয়ে আলোচনা করেন পরে স্কুলের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বছর হাটপাড়া আইডিয়াল কেজি স্কুলে এসএসসি বিজ্ঞান শাখায় ২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে হামরা বীরগঞ্জিয়া প্রতিনিধি পরিষদের ঈদ পুনর্মিলনী

পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং  অধিকার নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

বোচাগঞ্জে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের দো-তালা বাড়ি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় জিডি

বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস স্বামীর