Thursday , 27 April 2023 | [bangla_date]

পৌর মেয়রের সাথে প্রধান শিক্ষকের বাক-বিতন্ডা ফুলবাড়ী জিএম স্কুলের একাংশ শিক্ষার্থীর মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের ফুলবাড়ীতে ভিজিএফ এর চাল বিতরণে বিদ্যালয়ের ভবন ব্যবহারকে কেন্দ্র করে পৌর মেয়রের সাথে প্রধান শিক্ষকের বাক-বিতন্ডাকে কেন্দ্র করে
প্রধান শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ এনে পৌর মেয়র মাহমুদ আলমের বিরুদ্ধে মানব বন্ধন করেছেন।
গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের একাংশ শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১১ টায় গোলাম মোস্তফা ( জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ মানব বন্ধন করেন।
এদিকে পৌর মেয়র মাহমুদ আলম লিটন প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণে অসহযোগিতার অভিযোগ করেছেন, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনের বিরুদ্ধে।
জানাগেছে গত ১৮ এপ্রিল ভিজিএফ এর চাল বিতরনের জন্য জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ঘর বরাদ্ধ চায় পৌর মেয়র, কিন্তু প্রধান শিক্ষক কেবল মাত্র একটি হল ঘর চাল বিতরনের জন্য বরাদ্ধ দেন, সেই একটি ঘরে চাল বিতরনে অসুবিধা সৃষ্টি হলে পৌর মেয়র আরো কয়েকটি ক্লাস খুলে চাল বিতরণ করেন, এ ঘটনায় পৌর মেয়র ও প্রধান শিক্ষকের সাথে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার ২৫ এপ্রিল মানব বন্ধন করেন বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন যায়যায়দিনকে অভিযোগ করে বলেন পৌর মেয়র ও তার সহযোগী ব্যাক্তি অতিরিক্তি ক্লাস রুম খলে ব্যাবহার করে, এ কথা বলতে গেলে তাকে অকর্থ ভাষায় গালমন্দ করেন, এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছেন।
এদিকে পৌর মেয়র মাহমুদ আলম লিটন যায়যায়দিনকে বলেন প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরনের জন্য বিদ্যালয়ের ভবন বরাদ্ধ চাওয়া হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন অদৃশ্য কারনে ক্লাস রুম গুলো বন্ধ রেখে কেবলমাত্র হল রুমটি খুলে দেয়, এতেকরে ভিজিএফ এর চাল বিতরনে ব্যাপক অসুবিধার সৃষ্টি হলে বিদ্যালয়ের দপ্তরিকে দিয়ে তিনি কয়েকটি ঘর খুলে সেখান থেকে ভিজিএফ চাল বিতরণ করেন। এতেকরে তিনি প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ বিতরনে অসহযোগিতার অভিযোগ করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।
এবিষয়ে জানতে চাইলে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেননা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে ফোনে বাক-বিতন্ডার কথা জানিয়েছিল, সে সময় তিনি প্রধান শিক্ষকে শান্ত থাকার কথা বলেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির নেতা নিহত আহত-১

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আটক

খানসামায় চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে সামনে কেক কেটে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

পীরগঞ্জে বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ বিক্রি হবে ৫০ লাখ টাকার ফল

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার মাদক কারবারির কারাদণ্ড

ঘোডাঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঘোডাঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীরগঞ্জ আ’লীগের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে যৌথ বর্ধিত সভা

পঞ্চগড়ে দুটি ইটভাটার চিমনি ভেঙে দিলো প্রশাসন