Friday , 7 April 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু ও বীর শ্রেষ্ঠদের প্রতিকৃতির সামনে পরে ছিল আবর্জনা, খবর পেয়ে ছুটলেন জেলা প্রশাসক

দিনাজপুর ইকবাল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাত বীর শ্রেষ্ঠের প্রতিকৃতির সামনে ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখার বিষয়টি নজরে আসলে শুক্রবার দুপুরেই জেলা প্রশাসক শাকিল আহমেদ ভাস্কর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের অতি দ্রুত আবর্জনা অপসারণ করার নির্দেশ দেন । এছাড়া আগামীতেও ঐ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সজাগ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবাশীষ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ।
এসময় ইকবাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম নবী দুলাল বলেন, পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা কোন ব্যাবস্থা গ্রহন করেনি। তবে জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে স্থানটি পরিচ্ছন্ন রাখতে স্কুল কর্তৃপক্ষ সব রকব সহযোগিতা করবে স্থানীয়দের বরাত দিয়ে এমন আশ্বাস প্রদান করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

“প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজলভ্য করতে দিনাজপুর জেলার বিচারকবৃন্দের সাথে মতবিনিময় সভা

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযানে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা

চিরিরবন্দরে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

চিরিরবন্দরে শীতবস্ত্র বিতরণ

বিরামপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা

পুলিশের গাড়ি ভাঙচুরের পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা

ত্রিশ বছর ধরে পাঠক সেবা দিয়ে যাচ্ছেন হকার আব্দুল মান্নান ব্যাপারী