Saturday , 29 April 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা আজ শান্তিতে আছে, ভাল আছে —হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি\
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বীরমুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন যদি বীরমুক্তিযোদ্ধারা পাকিস্তানির বিরুদ্ধে ঝাপিয়ে না পড়তো তা হলে আজ আমরা স্বাধীনতা পেতাম না। বীরমুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছেন শেখ হাসিনা সরকার। বিএনপি-জামাতের আমলে বীরমুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল। তাদের সম্মান তো দুরের কথা কোন প্রকার ভাতা দেয়া হয় নি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বীরমুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাতা দিয়ে আসছেন। ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ভাতা দিচ্ছেন। সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। ভুমিহীন ও গৃহহীন বীরমুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিসহ বাড়ী করে দিচ্ছেন। তারা আজ শান্তিতে আছেন। ভাল আছেন।

শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের সকল বীরমুক্তিযোদ্ধাদের নামের তালিকার ফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। একই দিন ৫নং শশরা ইউনিয়নের ফাসিলাডাঙ্গা ফুটবল মাঠে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এমপি কাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এসময় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকসেদ আলী রানা প্রমুখ।
ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্ঠা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা নাড়–র সঞ্চালনে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। খেলায় ইউনিয়ন স্পোর্টিং ক্লাবকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শামসু ওয়াচ অপটিক্যাল, বাহাদুর বাজার।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নীত করায় দেশ আজ বিশ্ব দরবারে মাথা উ”ু করে দাড়িয়েছে উল্লেখ করে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে মাদকমুক্ত দেশ গড়তে। একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয় মাদক। শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তাই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এ জন্য আমাদের বেশি বেশি করে খেলাধুলা করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টানা দশম বার আওয়ামী লীগের সভাপতি হলেন শেখ হাসিনা

হরিপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কাহারোলে মাদক সেবনকারীকে  ৫মাসের কারাদন্ড

কাহারোলে মাদক সেবনকারীকে ৫মাসের কারাদন্ড

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে প্রায় ৫ গুণ শিশু

বীরগঞ্জ পৌরসভার রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

হরিপুরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগায়ের পীরগঞ্জে বিরল রোগে আক্রান্ত ভাই-বোন পঙ্গু প্রায়,অর্থাভাবে চিকিৎসা বন্ধ

পীরগঞ্জে বিকল্প সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।।