Wednesday , 26 April 2023 | [bangla_date]

বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন …….রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন। নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হচ্ছে, যাদের বাড়ি নাই তাদের বাড়ি করে দেওয়া, ছেলে মেয়েদের উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে। রেলপথমন্ত্রী আরো বলেন, নারীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষক প্রদান করে তাদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া হচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের আয়োজনে ঈদ পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ আনোয়ার বেগমের সভাপতিত্বে ঈদ পুণর্মিলনীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। উপজেলা যুব মহিলালীগের সভাপতি গুলশানআরা পাপড়ী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জলি মনিরা আকতার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রবিউল আলম সাবুল সহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অভিভাবক সমাবেশ

ফেসবুকে নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠকুরগাঁওয়ে তরুন আটক

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার

কাঁদায় রাস্তায় চলাচলে র্দুভােগ, প্রতবিাদে ধানরে চারা রোপন ক্ষুব্ধ এলাকাবাসী

হাকিমপুরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য !

দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

হাবিপ্রবিতে পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন

ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন