Thursday , 27 April 2023 | [bangla_date]

বাংলাবান্ধা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউপির অন্তর্গত উকিলজোত এলাকায় জাতীয় মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ আলী তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত. খয়ের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওয়াজেদ আলী বাইসাইকেলে করে বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়ায় বোনের সাথে দেখা করতে যাচ্ছিলেন। উকিলজোত এলাকায় আসলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ ।

হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন মোল্লাহ বলেন, তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এস.ডি.এফ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

সেতাবগঞ্জ চিনিকল চালু করার দাবীতে অবস্থান কর্মসূচি পালন

হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই-ফইজুর রহমান কাদেরীকে

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

আইসিটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় উপ-পরিচালক চাকুরির পিছনে না ঘুরে বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারবেন

বিরল ও বোচাগঞ্জে সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন আটক

উপমহাদেশের বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

বীরগঞ্জে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের পাকা আমন ধানের পালা