Saturday , 15 April 2023 | [bangla_date]

বিএসএফ মহাপরিচালকের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন। শনিবার দুপুরে ভারতীয় ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা জিরোপয়েন্ট আসেন তিনি।

এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। পরে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর। এ ছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান,পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান,সহকারী পরিচালক হাছানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

একই জমিতে বিভিন্ন ফল বাগান করে বছরে আয় তিন লাখ টাকা

হরিপুরে ৪ বসত ঘরে আগুন, সব পুড়ে ছাই

বীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানের জরিমানা আদায়

বোচাগঞ্জে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারী ও সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ

রাণীশংকৈলে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ

জাতি যখন মুক্তির ৫০ বছর পূর্তির অপেক্ষায় আদিবাসী শিল্পী মোনা পাহান তখন খাবার খুঁজছেন ইদুরের গর্তে

রাণীশংকৈলে এক বৃষ্টিতেই ২ হাজার

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বীরগঞ্জে গুড নেইবারস এর গুনগত শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত