Friday , 7 April 2023 | [bangla_date]

বিরলে তথ্য কেন্দ্রের এক উদ্যোক্তার উপর হামলা

বিরলে তথ্য কেন্দ্রের এক উদ্যোক্তার উপর হামলা

বিরল(দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তার অফিস কক্ষে অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় যুবক আক্তার, নাঈম ও জীবনসহ অজ্ঞাতনামা কয়েকজন। যুবকদের প্রহারে গুরত্বর আহত সোহেল চন্দ্র সরকার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৪ এপ্রিল বিকেল আনুমানিক ৫ টার দিকে রাণীপুকুর ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা সোহেল চন্দ্র সরকার এর অফিস কক্ষে এ ঘটনাটি ঘটে।
উদ্যেক্তা সোহেল চন্দ্র সরকার জানান, একই ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ আলম এর ছেলে আক্তার (২৮),পূর্ব হালজায় মাহালতপাড়া গ্রামের মোঃ নাজমুল এর ছেলে মোঃ নাঈম (২৮) ও বোর্ডহাট কলেজ পাড়ার আসাদ আলী এর ছেলে মোঃ জীবন (২০)সহ ১৫-২০ জন যুবক তার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে প্রহারসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অফিসের কাগজপত্র তছনছ করে। তাঁর চিৎকারে গ্রামপুলিশসহ ইউনিয়ন পরিষদের অনেকে এগিয়ে আসলে হামলাকারীরা ভয়ভীতির দেখিয়ে পালিয়ে যায়। আহত সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বিরল একটি অভিযোগ দাখিল করা হয়েছে। আহত উদ্যেক্তা সোহেল চন্দ্র সরকার হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

ঘোড়াঘাটে আম বাগানে মিলল ভ্যান চালকের লা*শ

পীরগঞ্জের হাটপাড়ায় একুশে ফেব্রুয়ারি উদযাপন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে !

অনিয়মের স্বর্গরাজ‍্য হরিপুরের কে.বি ডিগ্রী কলেজ

চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন

বীরগঞ্জে প্রতিপক্ষের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন। অসহায় ফজিরের পরিবার দিশেহারা

এবার দিনাজপুর জেলায় ১২৮৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা \ ব্যস্ত মৃৎশিল্পীরা

ঝিঁনুক কুড়িয়ে জীবিকা নির্বাহ

ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ