Tuesday , 11 April 2023 | [bangla_date]

বিরলে শালবনের শালগাছ কাটার অপরাধে যুবক আটক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে ঐতিহ্যবাহী ধর্মপুর শালবনের শালগাছ অবৈধভাবে কাটার অপরাধে এক যুবককে আটক করে আদালাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।সদর রেঞ্জের ধর্মপুর ফরেস্ট বীট কর্মকর্তা মহসিন আলী।
আটক যুবক উপজেলার ৮ নং ধর্মপুর ইউপির ধর্মপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসাদুজ্জামান সাগর (২২)।
দিনাজপুর সদর রেঞ্জের ধর্মপুর ফরেস্ট বীট কর্মকর্তা মহসীন আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, সদর রেঞ্জের আওতাধীন বিরলের ধর্মপুর ফরেস্ট বীট এলাকার ধর্মপুর মৌজার, সি এস, ৭৩০ নং দাগের সংরক্ষিত বনে গত ৯ এপ্রিল রবিবার সকাল ১০ টার দিকে আসাদুজ্জামান সাগর অনুপ্রবেশ করে। এসময় সে অবৈধ ও বেআইনীভাবে সংরক্ষিত বনের শাল গাছ কাটছিলো। গোপন সংবাদের বিভিত্তে আমিসহ সাথে থাকা প্রহরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাগরকে হাতে নাতে আটক করি।
আটক আসাদুজ্জামান সাগরকে (২২) বন আইন-১৯২৭ ক্ষমতা বলে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৩ জন

১৫ রমজন উপলক্ষে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

নিয়োগ বাণিজ্য, অনি’য়ম ও দু’র্নীতির প্রতি’বাদে আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরু’দ্ধে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের বার্ষিক বনভোজন

বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০

বীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে জামায়াতের পরিদর্শন

রাণীশংকৈলে সাংবাদিকের দাদীর কুলখানি