Saturday , 22 April 2023 | [bangla_date]

বীরগঞ্জে চোরাই স্বর্ণে ও মোবাইল উদ্ধার, আটক -৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রকাশ্যে দিনদুপুরে বসতবাড়িতে চুরির ঘটনায় চার জনকে আটক করে চোরাই স্বর্ণ ও মোবাইল উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার শতগ্রাম ইউনিয়নের পূর্ব-দেবারুপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মো.শান্ত ইসলাম (১৯), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার নগর চেংঠি গ্রামের দুলাল হোসেনের ছেলে আব্দুল সামাদ (২৩),একই উপজেলার ঝাড়পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো.রাসেল ইসলাম (১৯) ও সুন্দর দিঘি গ্রামের মৃত সতেন্দ্রনাথ রায়ের ছেলে রনজিৎ কুমার রায়(৩৫)। গত বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) এর নেতৃত্বে বীরগঞ্জ থানার এস আই শেখ ফরিদ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও দেবীগঞ্জ পুলিশের সহযোগীতা অভিযুক্তদের আটক করেন এবং চোরাইকৃত স্বর্ণালংকার, মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃতদের দিনাজপুর আদালতে সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য যে, বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের খোদ্দপাড়া গ্রামের মো.মিজানুর রহমান এর বসতবাড়ীতে দিনদুপুরে প্রবেশ করে প্রায় তিন লক্ষ সাত হাজার টাকার স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মালামাল চুরি সংঘটিত হয়। এব্যাপারের এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ ফরিদ জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সাথে জড়িতদের এবং চোরাইকৃত স্বর্ণ, মোবাইল ফোন উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সিডিএর মত বিনিময় সভা

হরিপুরে গৃহহীন আদিবাসীদের জন্য নির্মিত বাড়ির ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুর -২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাণীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় অটোচালক রিফাত হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার বিষয়ে — পিবিআই’র সংবাদ সম্মেলন

এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশন কর্মসূচি পঞ্চগড়ে হাসপাতালগুলোতে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

বীরগঞ্জের আত্রাই নদীতে দিবারাত্রী অবৈধভাবে বালু উত্তোলন ও আত্মসাত, প্রশাসন নিরব