Wednesday , 12 April 2023 | [bangla_date]

বীরগঞ্জে নকল ও ভেজাল পণ্য বিক্রির অপরাধ মাইক্রোবাস আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে নকল ও ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করা এবং মোড়কজাতকরণ বিধিমালা অনুসরণ না করে পণ্য বিক্রি করার ব্যাপারে কসমেটিক, তথা প্রসাধনী বিক্রির অভিযোগে
বিক্রেতা সহ মাইক্রোবাস আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (১২ এপ্রিল -২০২৩) দুপুরে বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন পয়েন্টে একটি মাইক্রোবাসে ঈদের চাঁদ আকাশে উঠানো আগেই ঈদ সালামি অফারের নামে স্টিকার ব্যবহার করে নকল ও ভেজাল মেহেদী কিনলে চারটি পণ্য বিনামূল্যে বিক্রয় কালে স্থানীয় জনতার আটক করে বাংলাদেশ হকার্সলীগের প্রচার সম্পাদক (পরিচয়দানকারী) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা মো.মজিবুর রহমান নামে এক প্রতারক। পরে চালকসহ মাইক্রোবাসটিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস এর কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন থেকে ভ্রাম্যমাণ মাইক্রোবাসে প্রচার-প্রচারণার মাধ্যমে বিএসটিআই এর অনুমতি ছাড়াই সাত ভাই চাম্পা মেহেদী, ফয়খ বডি স্প্রে নামে বিষাক্ত রাসায়নিকযুক্ত প্রসাধনী বিক্রয় করে আসছে। কিন্তু অজ্ঞাত কারণে এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে ভোক্তাদের প্রতারিত করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে বলে জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

রাণীশংকৈলে পৌর শহরে অবৈধ দখল উচ্ছেদে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন রাত পোহালেই ইভিএম – এ ভোট !

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ ৪০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

দীর্ঘ ১৩ বছর পর ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল