Tuesday , 18 April 2023 | [bangla_date]

বীরগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরের বীরগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সোমবার বিকেল এ উপলক্ষ্যে শালবন কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা বক্তাগণ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি নিরপেক্ষ সরকারের অধিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারকে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী করার দাবি জানান।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে এবং বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, পৌর বিএনপির সহ-সভাপতি গোলাম আযম কাজল, সহ-সভাপতি শমসের হাজী, পৌর বিএনপি সহ-সভাপতি মনসুর আলী, পৌর বিএনপি সহ-সভাপতি মেহেদী হাসান, পৌর বিএনপি যুগ্ন সম্পাদক মঞ্জুর আহমেদ, মাহমুদ হাসান বাবু, মোঃ আসাদুল্লাহ বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক মোঃ নুর ইসলাম, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিজভী আহমেদ প্রমুখ। এ সময় বীরগঞ্জ পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব, পৌর মহিলা দলের সভাপতি ও সেক্রেটারি, পৌর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শিক্ষক সম্মাননা পেলেন বীরগঞ্জের মতিউল ইসলাম

দিনাজপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি ও মতবিনিময়

প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বকনা বাছুর বিতরণ

পীরগঞ্জে সেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

সভাপতি খায়ের সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাপার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ক কর্মশালা