Tuesday , 11 April 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের খাদ্য জব্দ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৮ হজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ এপ্রিল -২০২৩ ) দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বীরগঞ্জ উপজেলা পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। এসময় মুন্নি এন্টারপ্রাইজ কে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক ৩ হাজার টাকা, শাড়ি মেলা কে ৪৫ ধারা মোতাবেক ২ হাজার টাকা ও অর্কিড ইন্টারন্যাশনাল কে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পন্য রাখার দায়ে ৫১ ধারা মোতাবেক ৩ হাজার টাকা সর্বমোট ৮ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওসমান গনি, বীরগঞ্জ উপজেলা এস আই ও এফ এস আই রিদ বিন ইসলাম ও দিনাজপুর জেলার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল —— সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

দিনাজপুর-৩ আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরের ৬টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত যারা

উত্তরাঞ্চলের বৃহত্তম দিনাজপুরের চামড়া মার্কেটে রাস্তায় পড়ে থাকা ছাগলের চামড়া নেয়া হয় ময়লার ভাগারে

হরিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় করেন ইসিজি, প্রেসক্রিপশন লেখেন সহকারী !

বাোচাগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষনের চেষ্টাঃ গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ের কিশোর রিয়নের সাড়া জাগানো উদ্ভাবন : “এ,আই চ্যাট বোট”

পীরগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় চালক মৃত্যু