Tuesday , 18 April 2023 | [bangla_date]

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ এর আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাবলু হাট দারুল আইতাম দুঃস্থ শিশু প্রতিপালন ও পুনর্বাসন কেন্দ্রে অধ্যায়নরত অসহায়, গরিব শিক্ষার্থীদের পরিবারের মাঝে চাল, ডাল, দুধ, মসলা, সেমাই, চিনি দেওয়া হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের নিয়ে ইফতার ও পবিত্র মাহে রমজান এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
মুসলিম এইড বাংলাদেশ বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আজহারুল ইসলাম রাজা, কাহারোল ফাজিল মাদ্রাসার উপাধ্যায় মাওলানা আজিজুর রহমান, অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সোহেল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সোমবার সরস্বতী পূজা; প্রতিমায় রং-তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা

বীরগঞ্জে কুরবানির জন্য প্রস্তুত জমিদার -তালুকদার, দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ টাকা

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

রানীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিক প্রয়াত পিতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে গোলটেবিল বৈঠক

চীনের ঋণ-ফাঁদ কূটনীতি– শ্রীলঙ্কা তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায়, বেইজিং চোখ বন্ধ করে নিয়েছে

চীনের ঋণ-ফাঁদ কূটনীতি– শ্রীলঙ্কা তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায়, বেইজিং চোখ বন্ধ করে নিয়েছে

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টটি নির্মাণ কাজ শুরু

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত