Saturday , 8 April 2023 | [bangla_date]

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল -২০২৩) বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশাল শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নুরিয়াস সাঈদ সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, সাবেক অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অনিতা রায়,পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলার মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা, দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে!

রানীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘রোভিং সেমিনার’ অনুষ্ঠিত

কয়েলের আগুনে পুড়ে নিঃস্ব খানসামার ভ্যান চালক মজিবরের পরিবার

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নিমনগর ফুলবাড়ী স্ট্যান্ড শাখার নির্বাচনে ডাবলু সভাপতি ও এমবু সম্পাদক নির্বাচিত

দিনাজপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দিনাজপুরে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভায় মনোরঞ্জন শীল গোপাল এমপি সত্য-সুন্দর ও কল্যানের জন্য শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল

শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

বীরগঞ্জের শতগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন